মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে কাব কার্নিভাল উদযাপন

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

‘চলো আনন্দে মাতি, কাব কার্নিভালে একসাথে হাঁটি’—এই প্রতিপাদ্যে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে সারা

2025-06-23T19:25:58+00:00
2025-06-23T19:25:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে কাব কার্নিভাল উদযাপন
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:২৫ পিএম   (ভিজিট : ৭৮)
X

‘চলো আনন্দে মাতি, কাব কার্নিভালে একসাথে হাঁটি’—এই প্রতিপাদ্যে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে সারা দেশের ন্যায় মাগুরাতেও দিনব্যাপী কাব কার্নিভাল-২০২৫ উদযাপিত হয়েছে।

শনিবার মাগুরা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণটি রঙিন হয়ে ওঠে কাব শিশু স্কাউটদের জমকালো উপস্থিতি, শপথ গ্রহণ, প্রার্থনা সংগীত ও মনোজ্ঞ পরিবেশনায়। শিশুদের মাঝে ছিল উৎসবের আমেজ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআই সুপারিনটেনডেন্ট দেলোয়ারা কুলসুম, জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. হাসিবুল হাসান, সভাপতি, বাংলাদেশ স্কাউটস মাগুরা সদর উপজেলা।

দিনব্যাপী আয়োজনে ছিল প্রার্থনা সংগীত, শপথ গ্রহণ, আনন্দ শোভাযাত্রা, স্কাউটিং কার্যক্রম প্রদর্শনী, খেলাধুলা এবং সৃজনশীল নানা ইভেন্ট। মাগুরা সদর উপজেলার ৩২টি ইউনিটের মধ্যে ২৯টি ইউনিট অংশগ্রহণ করে এ আয়োজনে।

উল্লেখযোগ্যভাবে, কাব কার্নিভাল-২০২৫-এর জাতীয় উদ্বোধন করেন বাংলাদেশের নোবেল বিজয়ী ও বাংলাদেশ স্কাউটসের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

আয়োজকরা জানান, এই কার্নিভালের মাধ্যমে শিশু-কিশোরদের মাঝে স্কাউটিংয়ের নৈতিকতা, দেশপ্রেম, শৃঙ্খলা ও সৃজনশীলতার বীজ বপন করা হয়—যা তাদের ভবিষ্যতের নেতৃত্ব গঠনে সহায়ক ভূমিকা রাখবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy