অনলাইন ভিসা প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফমারীতে অনলাইন ভিসা প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।রবিবার রাতে (২২ জুন) অভিযান চালিয়ে গ্রেফতার

2025-06-23T19:34:51+00:00
2025-06-23T20:39:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অনলাইন ভিসা প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৩৪ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৫ ৮:৩৯ পিএম  (ভিজিট : ২২৪)
X

নীলফমারীতে অনলাইন ভিসা প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

রবিবার রাতে (২২ জুন) অভিযান চালিয়ে  গ্রেফতার করা হয় কিশোরগঞ্জ উপজেলার নিতাই পানিয়াল পুকুর এলাকার মনোয়ার হোসেনের ছেলে শাকিল, কহিনুর ইসলামের ছেলে রুজু ও রাজু এবং মুসরত বটতলা এলাকার মুকুলের ছেলে আল আমিন।

সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল কাদের।

ওসি জানান, অনলাইন ভিসা প্রতারণার শিকার শরিয়তপুর জেলার ডামুড্যা এলাকার নয়ন লিখিত অভিযোগ দিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। নয়ন ১৯ লাখ ১০হাজার টাকা প্রতারণার শিকার হন বলে জানান ডিবি ওসি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আক্তার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy