পচা খাবার বিক্রির দায়ে ‘আড্ডা’ ফাস্টফুডকে জরিমানা

যশোর প্রতিনিধি

সারাবাংলা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে যশোর শহরের জনপ্রিয় ফাস্টফুড দোকান ‘আড্ডা’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে

2025-06-23T19:37:26+00:00
2025-06-23T19:50:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পচা খাবার বিক্রির দায়ে ‘আড্ডা’ ফাস্টফুডকে জরিমানা
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৩৭ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৫ ৭:৫০ পিএম  (ভিজিট : ৯১)
X

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে যশোর শহরের জনপ্রিয় ফাস্টফুড দোকান ‘আড্ডা’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৩ জুন) দুপুরে মুজিব সড়কের সার্কিট হাউজের সামনে অবস্থিত দোকানটিতে এ অভিযান চালানো হয়। অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযানে পচা ও বাসি খাবার জব্দ করে তা ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী, মালিক নেছার চৌধুরীকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

সহকারী পরিচালক জানান, “ভোক্তাদের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোথাও অনিয়ম দেখলে সরাসরি অভিযোগ জানানোর অনুরোধ করছি।”






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy