ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে প্রতিবেশী চাচার ধর্ষণ

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

ঝিনাইগাতীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে মো. বাবুল মিয়া (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ

2025-06-23T19:42:15+00:00
2025-06-23T19:42:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে প্রতিবেশী চাচার ধর্ষণ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৪২ পিএম   (ভিজিট : ২৪৪)
X

ঝিনাইগাতীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে মো. বাবুল মিয়া (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৩ জুন) দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। 

জানা গেছে, গতকাল রবিবার দিবাগত রাত নয়টার দিকে উপজেলার ডেফলাই এলাকা থেকে অভিযুক্ত বাবুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে ওই দিন দিবাগত রাতেই মো. বাবুল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেন। 

ভুক্তভোগীর মা বলেন, বাবুল মিয়া আমার প্রতিবেশী ও দুঃসম্পর্কের দেবর। তার চারিত্রিক অনেক সমস্যা রয়েছে। ইতোপূর্বে সে এমন ঘটনা আরও ঘটিয়েছে। গত ১৭ জুন (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে অভিযুক্ত বাবুলের গোয়ালঘরে ডেকে নিয়ে আমার মেয়েকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে। বিষয়টি আমরা জানার পর মান সম্মানের ভয়ে চুপ ছিলাম। 

তিনি আরও বলেন, রবিবার রাত ৯টার দিকে আমার মেয়ে ঘরের বাহিরে বের হলে বাবলু  পুনরায় বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় আমার মেয়ের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, ওই মেয়ের মা বাদী হয়ে বাবুল মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। ভুক্তভোগী ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখিয়ে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। 

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy