কালিহাতীতে মোবাইল কোর্টের অভিযানে চায়না জাল ধ্বংস

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এবং দেশীয় প্রজাতির মা মাছ ও রেণু পোনা নিধন প্রতিরোধে মোবাইল কোর্ট

2025-06-23T19:46:09+00:00
2025-06-23T19:46:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে মোবাইল কোর্টের অভিযানে চায়না জাল ধ্বংস
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৪৬ পিএম   (ভিজিট : ২১৬)
X

টাঙ্গাইলের কালিহাতীতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এবং দেশীয় প্রজাতির মা মাছ ও রেণু পোনা নিধন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৩ জুন) বিকেলে উপজেলার পারখী ইউনিয়নের ভিয়াইল বিল ও বীর বাসিন্দা ইউনিয়নের সিংনা বিলে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত) এর আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এবং কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে প্রায় ২ হাজার মিটার চায়না জাল জব্দ করে তা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।

এসময় টাঙ্গাইল সদর উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব কালিহাতী) আইয়ুব আলী ও সহকারী উপজেলা মৎস্য অফিসার নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম বলেন, দেশীয় প্রজাতির মাছ এমনিতেই হারিয়ে যাচ্ছে। একশ্রেণির অসাধু ব্যক্তিরা অবৈধ চায়না জাল ব্যবহার করে দেশীয় মাছ ও মৎস্যসম্পদ শেষ করে দিচ্ছে। এই জাল দিয়ে মাছ ধরার ফলে শুধু বড় মাছই নয়, মাছের পোনা এবং অন্যান্য জলজ প্রাণীও ধ্বংস হয়। এর ফলে আমাদের মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি হচ্ছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও হুমকি।

তিনি আরও জানান, মানুষের অতি লোভের কারণে নদী, খাল, বিলের জলজ সম্পদ আজ বিপন্ন। তাই মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অবৈধ চায়না জালের বিরুদ্ধে পারখী ও বীরবাসিন্দা ইউনিয়নের বিভিন্ন বিলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল জব্দ করে তা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তাই এই বর্ষা মৌসুমে দেশীয় প্রজাতির মা মাছ ও রেণু পোনা নিধন প্রতিরোধে এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy