নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ বাজার থেকে ঈশ্বরকাঠী আখড়াবাড়ি পর্যন্ত প্রধান সড়কটির সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক

2025-06-23T19:52:58+00:00
2025-06-23T19:52:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৫২ পিএম   (ভিজিট : ১১৮)
X

ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ বাজার থেকে ঈশ্বরকাঠী আখড়াবাড়ি পর্যন্ত প্রধান সড়কটির সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

সোমবার (২৩ জুন) সকাল ১১টায় ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজারে এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি চরম বেহাল। বর্ষা মৌসুমে কাদা-পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে। রোগী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের জন্য এটি চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মানববন্ধনে অংশ নেন প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, এনসিপি নেতা নাজমুল হাসান টিটু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রমিন হাওলাদার এবং সমাজকর্মী হালিম হাওলাদার।

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে স্লোগান দেন এবং দ্রুত সড়কের কাজ শুরুর জোর দাবি জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy