সিংড়া পৌরসভার ৩০ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ৩০ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।সোমবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টায়

2025-06-23T20:38:12+00:00
2025-06-23T20:38:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিংড়া পৌরসভার ৩০ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৮:৩৮ পিএম   (ভিজিট : ১১১)
X

নাটোরের সিংড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ৩০ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টায় পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

ঘোষিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতসহ মোট আয় ধরা হয়েছে ৩০ কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৫০৫ টাকা ২৭ পয়সা। ব্যয় প্রাক্কলন করা হয়েছে ২৮ কোটি ৬ লাখ ২৩ হাজার টাকা। সমাপনী স্থিতি রাখা হয়েছে ২ কোটি ৮০ লাখ ১৯ হাজার ৫০৫ টাকা ২৭ পয়সা।

বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন—পৌর নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মতিন, সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, পৌর প্রকৌশলী নুরুল ইসলাম খান, হিসাবরক্ষক কর্মকর্তা ওমর ফারুক এবং সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ রবিন খান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ, মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোতাবেক হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy