ঘাটাইলে রঙিন আয়োজনে কাব কার্নিভাল সম্পন্ন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং ঘাটাইল উপজেলা স্কাউটস শাখার আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কাব কার্নিভাল-২০২৫।সোমবার

2025-06-23T20:40:21+00:00
2025-06-23T20:40:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে রঙিন আয়োজনে কাব কার্নিভাল সম্পন্ন
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৮:৪০ পিএম   (ভিজিট : ১৬২)
X

বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং ঘাটাইল উপজেলা স্কাউটস শাখার আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কাব কার্নিভাল-২০২৫।

সোমবার (২৩ জুন) ঘাটাইল এসই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্নিভালের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাঈদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘কাব কার্নিভাল শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখে।’

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কাব কার্নিভাল সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কাব কার্নিভাল সম্পন্ন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. রাফিউল ইসলাম, জেলা সহকারী ট্রেইনার মো. হেলাল উদ্দিন, উপজেলা স্কাউটস কমিশনার আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি খন্দকার তাহাজজত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুজ্জামান, কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান মিঞা, সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন তাং, জেলা যুগ্ম সম্পাদক তাপস সূত্রধর, উপজেলা কাব লিডার মো. হুমায়ুন কবীর প্রমুখ।

উপজেলার মোট ৩২টি কাব দল অংশ নেয় এই আনন্দঘন, শিক্ষামূলক ও প্রতিযোগিতামূলক আয়োজনে। দিনব্যাপী বিভিন্ন স্কাউটিং কার্যক্রম, ক্রীড়া ও সৃজনশীল প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy