সামুদ্রিক অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সমুদ্র নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা আরও দৃঢ় হচ্ছে। উভয় দেশের সমুদ্র সীমান্ত রক্ষাকারী বাহিনী

2025-06-23T20:53:40+00:00
2025-06-23T20:58:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সামুদ্রিক অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৮:৫৩ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৫ ৮:৫৮ পিএম  (ভিজিট : ২০৯)
X

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সমুদ্র নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা আরও দৃঢ় হচ্ছে। উভয় দেশের সমুদ্র সীমান্ত রক্ষাকারী বাহিনী বাংলাদেশ কোস্টগার্ড এবং অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স একসঙ্গে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে।

সোমবার (২৩ জুন) বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে সফর করেন অস্ট্রেলিয়ার মেরিটাইম বর্ডার কমান্ড ও অপারেশন সোভেরিন বর্ডারসের (ওএসবি) কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টার এবং অস্ট্রেলিয়ান দূতাবাসের প্রতিনিধিদল।

বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক স্বাগত বক্তব্যে বলেন, “সামুদ্রিক অপরাধ দমন, মানব ও মাদক পাচার প্রতিরোধ, অবৈধ মৎস্য আহরণ রোধ এবং রিয়েল-টাইম তথ্য আদান-প্রদানে উভয় বাহিনীর অংশীদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, ড্রোন প্রযুক্তি, নজরদারি সক্ষমতা এবং পেশাগত প্রশিক্ষণে অস্ট্রেলিয়ার সহায়তা বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বাড়িয়েছে। ভবিষ্যতে এই অংশীদারিত্ব আরও সম্প্রসারিত হবে।

অস্ট্রেলিয়ার ওএসবি কমান্ডার ব্রেট সন্টার বলেন, “ড্রোনসহ আধুনিক প্রযুক্তি এবং যৌথ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ডকে সহায়তা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠান শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক স্বার্থে আরও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy