যশোরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয় গ্রেফতার

যশোর প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি জেলা কার্যালয়ে হামলার মামলায় যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।রোববার (২২

2025-06-23T21:01:00+00:00
2025-06-23T21:01:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয় গ্রেফতার
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৯:০১ পিএম   (ভিজিট : ২০৮)
X

বিএনপি জেলা কার্যালয়ে হামলার মামলায় যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

রোববার (২২ জুন) গভীর রাতে যশোর শহরের রেলগেট তেঁতুলতলা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। সোমবার (২৩ জুন) বিকেলে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৫টা থেকে ৫টা ৪০ মিনিটের মধ্যে যশোর শহরের লালদীঘি এলাকায় বিএনপির জেলা কার্যালয়ে এক ভয়াবহ হামলা চালানো হয়। হামলাকারীরা কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায় এবং আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।

এসআই মেহেদী আরও জানান, তদন্তে ফাহমিদ হুদা বিজয়ের সংশ্লিষ্টতা উঠে আসে। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

পুলিশ জানায়, হামলার মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলমান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy