এইচএসসি পরীক্ষা চলাকালীন খুলনায় কেএমপি’র নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সারাবাংলা

২০২৫ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল/বিএমটি) পরীক্ষা আগামী ২৬ জুন থেকে ১২ আগস্ট পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকার

2025-06-24T18:05:04+00:00
2025-06-24T18:05:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এইচএসসি পরীক্ষা চলাকালীন খুলনায় কেএমপি’র নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:০৫ পিএম   (ভিজিট : ১৫২)
X

২০২৫ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল/বিএমটি) পরীক্ষা আগামী ২৬ জুন থেকে ১২ আগস্ট পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকার ২৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার এই আদেশ জারি করেন।

নিষেধাজ্ঞার আওতায়, পরীক্ষার দিন সকাল ৯টা থেকে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে পাঁচজন বা তার অধিক ব্যক্তির একত্রে অবস্থান, মিছিল ও জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময়ের মধ্যে কেউ অস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা এ ধরনের কোনো বিপজ্জনক বস্তু বহন করতে পারবে না।

এছাড়া পরীক্ষা কেন্দ্র এলাকায় লাউডস্পিকার বা উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকবে। পরীক্ষার সময় কেন্দ্রের ২০০ গজের মধ্যে ফটোকপি (ফটোস্ট্যাট) মেশিনও বন্ধ রাখতে হবে।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy