এইচএসসিতে যশোর বোর্ডে ১৩৪ পরীক্ষার্থী পাচ্ছে অতিরিক্ত সময়

যশোর প্রতিনিধি

সারাবাংলা

এইচএসসিতে যশোর শিক্ষা বোর্ডে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ১৩৪ পরীক্ষার্থী অতিরিক্ত সময় পাচ্ছে। এর মধ্যে ১৪ জন পরীক্ষার্থী

2025-06-24T19:27:44+00:00
2025-06-24T19:27:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এইচএসসিতে যশোর বোর্ডে ১৩৪ পরীক্ষার্থী পাচ্ছে অতিরিক্ত সময়
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:২৭ পিএম   (ভিজিট : ১৩২)
X

এইচএসসিতে যশোর শিক্ষা বোর্ডে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ১৩৪ পরীক্ষার্থী অতিরিক্ত সময় পাচ্ছে। এর মধ্যে ১৪ জন পরীক্ষার্থী শ্রুতিলেখকের মাধ্যমে অতিরিক্ত ২০ মিনিট ও ১২০ জন পরীক্ষার্থী শুধুমাত্র অতিরিক্ত ৩০ মিনিট সময় পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের আবেদনের প্রেক্ষিতে বোর্ড থেকে তাদের শ্রুতিলেখক ও সময় বর্ধিতকরণের অনুমোদন দেয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষাবোর্ডের ১৩৪ পরীক্ষার্থী অতিরিক্ত সময় পাচ্ছে। তারমধ্য ১৪ শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষা দেবে। শ্রুতিলেখকপ্রাপ্তরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাচ্ছে। আর বাকি ১২০ পরীক্ষার্থী শুধুমাত্র অতিরিক্ত ৩০ মিনিট সময় পাচ্ছে। তারা শ্রুতিলেখক পাবে না। 

শ্রুতিলেখকপ্রাপ্ত ১৪ জনের মধ্যে খুলনা রূপসা সরকারি কলেজের পরীক্ষার্থী মিনহাজুল আলমের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে খুলনা জিলা স্কুলের ১০ শ্রেণির ছাত্র মুশফিকুর রহমান, মাগুরার দারিয়াপুর কলেজের কলেজের পরীক্ষার্থী রাসেল বিশ্বাসের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে মাগুরা টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয়ের  ৯ম শ্রেণির ছাত্র রসুল জোয়ার্দ্দার, নড়াইল মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের পরীক্ষার্থী বুখারী শেখের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে নড়াইল শাহবাগ ইউনাইটেড একাডেমীর ১০ম শ্রেণির ছাত্র ইব্রাহিম শেখ, খুলনা দৌলতপুর মুহসিন গার্লস কলেজের পরীক্ষার্থী ময়না খাতুন রুনার শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে খুলনা গায়ালখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী মিম আফসান পারভীন, খুলনা দৌলতপুর মুহসিন গার্লস কলেজের পরীক্ষার্থী ফিরোজা খাতুনের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে খুলনা গায়ালখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী লাবনী আক্তার রীমা, খুলনা দৌলতপুর মুহসিন গার্লস কলেজের পরীক্ষার্থী সোনিয়া খাতুনের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবেখুলনা গায়ালখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র হানিফ মৃধা, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের পরীক্ষার্থী নওশীন সাহেদের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার ফালগুনি, ঝিনাইদহ হরিণাকুন্ড সরকারি লালন শাহ কলেজের পরীক্ষার্থী ইমা আক্তারের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে ঝিনাইদহ হরিণাকুন্ড বলরামপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী সাবিহা খাতুন, সাতক্ষীরা তালা মহিলা মহাবিদ্যালয়ের পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বৃষ্টির শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী সুমাইয়া ইয়াসমিন মিম, সাতক্ষীরা নলতা কাজী আলাউদ্দীন কলেজের পরীক্ষার্থী আহছান সাদিকের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে সাতক্ষীরা কালিগঞ্জ নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ফয়সাল আহছান, সাতক্ষীরা নলতা আহছানিয়া মিশন রেসিডেনসিয়াল পরীক্ষার্থী তাজিব আহমেদের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে সাতক্ষীরা কালিগঞ্জ নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সাদিকুল ইসলাম, খুলনা খান জাহান আলী আইডিয়াল কলেজের পরীক্ষার্থী হাসান হাবীবের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে খুলনা আটরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী বেবী অধরা,  কুষ্টিয়া কুমারখালী বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ কলেজের পরীক্ষার্থী এ. বি. এম. মাহিল ফয়সালের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে কুষ্টিয়া কুমারখালী পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র রবিঊল ইসলাম, খুলনা কলেজের পরীক্ষার্থী নাফিস তাহমিদের শ্রুতিলেখক হিসেবে পরীক্ষা দেবে  খুলনা কলেজিয়েট স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ইয়াসিন খাঁ।

আর শুধুমাত্র অতিরিক্ত সময় পাচ্ছে,  যশোরের চৌগাছা ডিগ্রি কলেজের পরীক্ষার্থী সুমিরা নুসরাত, পাশাপোল আমজামতলা মডেল কলেজের পরীক্ষার্থী আল মামুন, সাতক্ষীরা কালিগঞ্জ শিমু-রেজা  কলেজের পরীক্ষার্থী উৎসব চক্রবর্তী, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থী মাহমুদা, ঝিনাইদহ মালিথীয়া আদিল উদ্দিন কলেজের পরীক্ষার্থী বেদব্রত কুন্ডু, কুষ্টিয়া সৈয়দ মাস-উদ রুমি কলেজের পরীক্ষার্থী ফারহানা সিদ্দিকা, মালিথীয়া আদিল উদ্দিন কলেজের পরীক্ষার্থী জিন্নাতুন ফেরদৌস চৈতী, যশোর বাগআঁচড়া ড. আফিল উদ্দিন কলেজের পরীক্ষার্থী সাকিবুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের পরীক্ষার্থী নয়ন ইসলাম, সাতক্ষীরা নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের পরীক্ষার্থী নায়েম ইসলাম, খুলনা সরকারি হাজি মোহাম্মদ মুহসিন কলেজের পরীক্ষার্থী ফারহান ফাহিম, মেহেরপুর সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থী নিশাত আনজুম জয়ীতা, খুলনা খান জাহান আলী আইডিয়াল কলেজের পরীক্ষার্থী মায়িশা আক্তার নোভা, খুলনা ইনডিপেনডেন্ট আইডিয়াল কলেজের পরীক্ষার্থী নয়ন হোসেন, ঝিনাইদহমহেশপুর পৌর মহিলা কলেজের পরীক্ষার্থী ফারিয়া, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ কলেজের পরীক্ষার্থী ইমাম হোসেন জুয়েল, যশোর কুয়াদাহ স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী ুসেতু রায়, মুশফিকুর রহমান, মিরাজ গাজী, সিঙ্গিয়া আদর্শ কলেজের পরীক্ষার্থী সুরাইয়া, গোপালপুর দরবেশপুর ছামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুেলর পরীক্ষার্থী  রুপা খাতুন, সাতক্ষীরা শ্যামনগর সরকারি মুহসিন ডিগ্রি কলেজের পরীক্ষার্থী ফরহাদ হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থী হাসান শাহরিয়ার, কালিগঞ্জ ধলবাড়িয়া রতনপুর মথুরেশপুর ইউনাইটেড আইডিয়াল কলেজের পরীক্ষার্থী শাহনুর রহমান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থী উম্মে আয়েশা জামান মৃদুলা, খাদিজা বিনতে রবিউল, নুসরাত জাহান বুশরা, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী কলেজের পরীক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ, বাগেরহাট দিগরাজ মহাবিদ্যালয়ের পরীক্ষার্থী সুমাইয়া আক্তার, কুষ্টিয়া মুধুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী বাইজিদ বিশ্বাস, সাতক্ষীরা দিবা-নৈশ্য কলেজের পরীক্ষার্থী কল্যাণ রায়, ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী খায়রুজ্জামান হৃদয়, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থী জিৎ আচার্য্য, বাগেরহাট এম. এল কলেজিয়েট স্কুলের পরীক্ষার্থী  আজিজুল করিম, বাগেরহাট সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থী মাসুমা, যশোর মুক্তিযোদ্ধা কলেজের পরীক্ষার্থী শ্রী সিপ্ত দাস।

এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী যেসব পরীক্ষার্থীর প্রতিবন্ধী কার্ড আছে তারা পরীক্ষার নির্ধারিত চেয়ে সময়ের অতিরিক্ত পাচ্ছে। শ্রুতিলেখক নিলে অতিরিক্ত ২০ মিনিট আর শ্রুতিলেখক না অতিরিক্ত ৩০ মিনিট সময় দেয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে আবেদন করা প্রতিবন্ধি পরীক্ষার্থীদের এ সুযোগের ব্যবস্থা করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy