শেরপুরে ফসলের নিবিড়তা প্রকল্পের মূল্যায়ন ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, শেরপুর

সারাবাংলা

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের কার্যক্রম মূল্যায়ন এবং ২০২৫-২৬ অর্থবছরের পরিকল্পনা

2025-06-24T19:28:50+00:00
2025-06-24T19:28:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে ফসলের নিবিড়তা প্রকল্পের মূল্যায়ন ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, শেরপুর
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:২৮ পিএম   (ভিজিট : ১৪৮)
X

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের কার্যক্রম মূল্যায়ন এবং ২০২৫-২৬ অর্থবছরের পরিকল্পনা নির্ধারণ বিষয়ে শেরপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন (মঙ্গলবার) সকালে শেরপুর সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. সালমা লাইজু।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. মোস্তফা কামাল। এরপর ২০২৫-২৬ অর্থবছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), শেরপুর কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ ফরিদুল ইসলাম।

উপজেলা পর্যায়ের পরিকল্পনা উপস্থাপন করেন নালিতাবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মওদুদ আহমেদ এবং নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোস্তাফিজ মেহেদী। জেলার সামগ্রিক পরিকল্পনা তুলে ধরেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবির।

কর্মশালায় জেলার পাঁচ উপজেলার কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকসহ মোট ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy