কুবিতে প্রথমবারের মতো জাতীয় ইন্টারডিসিপ্লিনারি সম্মেলন

কুবি প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘জাতীয় ইন্টারডিসিপ্লিনারি সম্মেলন-২০২৫’। ‘সমসাময়িক বিশ্ব ও সাহিত্যে বহুজাতিকতা, বহুসংস্কৃতিবাদ ও

2025-06-24T19:32:14+00:00
2025-06-24T19:32:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুবিতে প্রথমবারের মতো জাতীয় ইন্টারডিসিপ্লিনারি সম্মেলন
কুবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:৩২ পিএম   (ভিজিট : ১১৮)
X

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘জাতীয় ইন্টারডিসিপ্লিনারি সম্মেলন-২০২৫’। ‘সমসাময়িক বিশ্ব ও সাহিত্যে বহুজাতিকতা, বহুসংস্কৃতিবাদ ও জেন্ডার’ শীর্ষক এ সম্মেলন আগামী ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে অনুষ্ঠিত হবে।

সম্মেলনের আয়োজন করছে কুবির কলা ও মানবিক অনুষদ। মঙ্গলবার (২৪ জুন) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. বনানী বিশ্বাস।

ড. বনানী বিশ্বাস বলেন, ‘এই প্রথমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি জাতীয় পর্যায়ের ইন্টারডিসিপ্লিনারি সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের পাশাপাশি স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও তাদের গবেষণা উপস্থাপন করতে পারবেন।’

সম্মেলনে সাহিত্য, সংস্কৃতি, লিঙ্গ, পরিচয়, অভিবাসনসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে। এর মাধ্যমে গবেষকদের মধ্যে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে এবং নতুন ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

ইতোমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১০০ জন উপস্থাপক সম্মেলনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৭১ জন তাঁদের গবেষণা উপস্থাপনের সুযোগ পাবেন।

সম্মেলন আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা জানান, অনুষ্ঠানটি সফল করতে শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy