নলছিটিতে চিকিৎসা সেবার বেহাল দশার প্রতিবাদে মানববন্ধন

বরিশাল ব্যুরো

সারাবাংলা

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম-দুর্নীতি ও চিকিৎসা সেবার বেহাল দশার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।মঙ্গলবার

2025-06-24T19:32:30+00:00
2025-06-24T19:32:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নলছিটিতে চিকিৎসা সেবার বেহাল দশার প্রতিবাদে মানববন্ধন
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:৩২ পিএম   (ভিজিট : ১০৭)
X

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম-দুর্নীতি ও চিকিৎসা সেবার বেহাল দশার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বহু বছর ধরে একই স্টেশনে থাকা টিএইচও ডা. শিউলী পারভীনসহ অসৎ, স্বেচ্ছাচারী, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবি জানানো হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, আজমল হোসেন, মায়েল হোসেন, তাইফুর রহমান তূর্য প্রমুখ।

বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চাকুরী পাওয়া এই টিএইচও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই কর্মস্থলে ফাঁকিবাজি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও নানা দুর্নীতি করেছেন। তিনি একই স্টেশনে ৫ বছরের অধিক সময় ধরে আছেন। টিএইচও'র দুর্নীতির সহযোগী এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারী মিজানুর রহমান ১৭ বছর ধরে এখানে আছেন। টিএইচও'র অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান তলানিতে গিয়ে ঠেকেছে। আমরা এই দুর্নীতিবাজ টিএইচও'র অপসারণ চাই।  

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেবা বঞ্চিত উপজেলাবাসী। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে রোগীদের সঙ্গে ডাক্তার, নার্স ও স্টাফদের অসদাচরণ, সরকারি বরাদ্দকৃত ওষুধ রোগীদের না দেওয়া, নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শিউলী পারভীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায়নি।

জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আমরা অবগত আছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy