রাঙ্গাবালীতে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ২০২৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে

2025-06-24T19:38:31+00:00
2025-06-24T19:38:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গাবালীতে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:৩৮ পিএম   (ভিজিট : ১৪৫)
X

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ২০২৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাঙ্গাবালী উপজেলা শাখা।

মঙ্গলবার (২৪ জুন) রাঙ্গাবালী সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুহাম্মদ রাকিবুল ইসলাম নূর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী সরকারি কলেজের সিনিয়র প্রভাষক তাইজুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা বাইতুলমাল সম্পাদক মো. মহিবুল্লাহ এবং রাঙ্গাবালী উপজেলা শাখার সেক্রেটারি হাসিবুর রহমান।

বক্তব্যে প্রধান অতিথি পরীক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কৌশল, মনোসংযোগ, সময় ব্যবস্থাপনা এবং নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজন বা সংকটে ছাত্রশিবির অতীতেও পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।’

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মেধা, মনোবল ও মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকে সংগঠনটি।

আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উপহারস্বরূপ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy