ভোলায় ইস্পিতা হত্যার বিচার দাবিতে বি‌ক্ষোভ মি‌ছিল

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলা সরকা‌রি ক‌লে‌জের প্রা‌ণি‌বিদ‌্যা বিভা‌গের তৃতীয় ব‌র্ষের মেধাবী ছাত্রী ও ক‌লেজ ছাত্রদ‌লের কর্মী সুকর্ণা ইস্পিতার মৃত্যুর স‌ঠিক তদ‌ন্তের

2025-06-24T19:43:22+00:00
2025-06-24T19:43:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলায় ইস্পিতা হত্যার বিচার দাবিতে বি‌ক্ষোভ মি‌ছিল
ভোলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১৬০)
X

ভোলা সরকা‌রি ক‌লে‌জের প্রা‌ণি‌বিদ‌্যা বিভা‌গের তৃতীয় ব‌র্ষের মেধাবী ছাত্রী  ও ক‌লেজ ছাত্রদ‌লের কর্মী সুকর্ণা ইস্পিতার মৃত্যুর স‌ঠিক তদ‌ন্তের ও বিচারের দাবী‌তে বি‌ক্ষোভ মি‌ছিল করেছেন কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা। 

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ভোলা ক‌লেজ ছাত্রদ‌লের আয়োজ‌নে ভোলা সরকা‌রি ক‌লেজ প্রঙ্গন থে‌কে তারা এক‌টি বি‌ক্ষোভ মি‌ছিল বের ক‌রে বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে ভোলা প্রেসক্লা‌বের সাম‌নে এসে এক‌টি সং‌ক্ষিপ্ত সমা‌বেশ ক‌রেন। 

এসময় তারা ব‌লেন, গত ১৭ জুন সকা‌লে সুকর্ণা ইস্পিতা টিউশনি পড়ানোর জন‌্য বা‌ড়ি থে‌কে বের হয়। তিনি আর বাড়িতে ফিরে আসেননি। ওই দিন আমরা সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে জানতে পারি এক‌টি মে‌য়ে কর্নফুলী-৪ লঞ্চ‌ থে‌কে হিজলা সীমানার মধ্যে মেঘনা নদীতে ঝাঁপ দিয়েছে। লঞ্চ কতৃপক্ষ তাকে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। 

প‌রে ২০ জুন বিকালে লক্ষ্মীপুরে মেঘনা নদীর কুলে এক‌টি মহিলার লাশ উদ্ধার হয়। এর পর ২২ জুন লক্ষীপুর থানায় গি‌য়ে  ইস্পিতার বাবা ওই লাশ ইস্পিতার ব‌লে সনাক্ত ক‌রেন। তখনই আমরা তার বাব‌ার ম‌াধ‌্যমে ইস্পিতার মৃত‌্যুর বিষয়‌টি নি‌শ্চিত হয়ে‌ছি। ইস্পিতার মৃত‌্যুর ঘটনা‌টি রহস‌্য জনক। আমরা ইস্পিতার মৃত‌্যুর ঘটনার প্রশাসন সুষ্ঠু তদ‌ন্তের মাধ‌্যমে দ্রুত সম‌য়ের মধ্যে মৃত‌্যুর রহস‌্য বের করে বিচার দাবী ক‌র‌ছি। 

এছাড়াও এ ঘটনা নি‌য়ে এক‌টি কুচ‌ক্রী মহল ছাত্রদলের বিরু‌দ্ধে অপপ্রচারের চ‌ালা‌চ্ছে বলেও এর  প্রতিবাদ ও নিন্দা জানান তারা। 

এসময় বক্তব‌্য রা‌খেন, ভোলা সরকা‌রি ক‌লেজ ছাত্রদ‌লের যুগ্ন আহবায়ক তানভীর হো‌সেন, আরাফাত ইসলাম ইফ‌তি, সদস‌্য স‌চিব ফজলুল ক‌রিম ছোটন, জিদান ও সামাদ  প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy