বিজয়নগরে যুবকের মরদেহ উদ্ধার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর এলাকার একটি ভাড়া বাসা থেকে রুবেল মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

2025-06-24T19:50:06+00:00
2025-06-24T19:50:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে যুবকের মরদেহ উদ্ধার
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:৫০ পিএম   (ভিজিট : ১২৩)
X

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর এলাকার একটি ভাড়া বাসা থেকে রুবেল মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বিজয়নগর থানা পুলিশ। 

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের মন্টু মিয়ার ভাড়াটিয়া বাড়ি থেকে রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।  

নিহতের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জারিয়া পূর্বপাড়া এলাকার আবদুল বারেকে ছেলে। সে বর্তমানে তার শ্বশুরবাড়ি বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামে বসবাস করতেন। তবে কি কারণে এই যুবক আত্মহত্যা করেছে এই বিযয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

বিজয়নগর থানার এস আই অলিউল্লাহ বলেন, উপজেলার পাহাড়পুর এলাকার খাটিংগা গ্রামের পুলিশ খবর পেয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy