খুলনায় পুলিশের এসআইকে বিএনপি কর্মীদের মারধর

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

পুলিশের এসআই সুকান্ত দাশকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তরের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২৪ জুন) বিকাল সোয়া ৪টায় খুলনা নগরীর

2025-06-24T19:55:28+00:00
2025-06-24T19:55:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় পুলিশের এসআইকে বিএনপি কর্মীদের মারধর
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:৫৫ পিএম   (ভিজিট : ২৮৪)
X

পুলিশের এসআই সুকান্ত দাশকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তরের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৪ জুন) বিকাল সোয়া ৪টায় খুলনা নগরীর ইস্টার্ন গেট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি বর্তমানে খানজাহান আলী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগে অভ্যুত্থানের পরে এস আই সুকান্তের বিরুদ্ধে একাধিক মামলা করেন ভুক্তভোগীরা।

স্থানীয়রা জানান, ইস্টার্ন গেট এলাকায় বিএনপির একটি কর্মসূচি ছিল। এ সময় সিএনজি চালিত থ্রি-হুইলারে করে যাচ্ছিলেন এস আই সুকান্ত। থ্রি-হুইলারটি ইস্টার্ন গেটের সামনে দাড়িয়ে যাত্রী ওঠানোর সময় বিএনপির কিছু নেতাকর্মী সুকান্তকে গাড়ি থেকে বের করে মারপিট করে। পরে বিএনপির সিনিয়র নেতারা তাকে ছাড়িয়ে নিয়ে পুলিশের কাছে তুলে দেন।

খুলনার খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, নিরাপত্তা জন্য এস আই সুকান্তকে হেফাজতে রাখা হয়েছে। শরীরে তেমন আঘাত লাগেনি, শুধু গায়ের টি-শার্ট ছিড়ে গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy