বাংলাদেশ-ভুটান সম্পর্ক জোরদারে পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে নিযুক্ত নবনিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি ২৪ জুন (মঙ্গলবার) পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে

2025-06-24T20:29:16+00:00
2025-06-24T20:40:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ-ভুটান সম্পর্ক জোরদারে পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূতের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৮:২৯ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৫ ৮:৪০ পিএম  (ভিজিট : ২৯৫)
X

বাংলাদেশে নিযুক্ত নবনিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি ২৪ জুন (মঙ্গলবার) পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং কূটনৈতিক কার্যক্রমে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত ভুটানের পররাষ্ট্র সচিবের পাঠানো একটি শুভেচ্ছা বার্তা পররাষ্ট্র সচিবের কাছে হস্তান্তর করেন এবং বাংলাদেশে তাঁর কূটনৈতিক কার্যক্রমে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সুদৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বাণিজ্য, শিক্ষা ও পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্রসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন উভয়পক্ষ।

পররাষ্ট্র সচিব বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যের গুণমান তুলে ধরে ভুটানে রপ্তানি বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি জানান, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য সচিব পর্যায়ের পরবর্তী বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে। একইসঙ্গে, চলতি বছরে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy