চাকরিচ্যুত পুলিশ সদস্যের হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর রায়পুরায় চাকরিচ্যুত এক পুলিশ সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার চান্দেরকান্দি

2025-06-25T18:47:27+00:00
2025-06-25T20:13:15+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
চাকরিচ্যুত পুলিশ সদস্যের হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৬:৪৭ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৫ ৮:১৩ পিএম  (ভিজিট : ৬৬৫)
X

নরসিংদীর রায়পুরায় চাকরিচ্যুত এক পুলিশ সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আজ বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকায় একটি কাঠবাগান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ।

নিহতের নাম জাহিদুল ইসলাম জুয়েল (৩৫)। তিনি উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীয়াকান্দি এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের ছেলে। জুয়েল একসময় বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন, তবে বর্তমানে চাকরিচ্যুত ছিলেন বলে জানা গেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি একটি হত্যাকাণ্ড। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চান্দেরকান্দির দাইরেরপাড় ব্রিজ সংলগ্ন কাঠবাগানে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা জুয়েলকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওসি আদিল মাহমুদ আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। আশা করছি দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, রায়পুরায় হাত-পা বাঁধা অবস্থায় ক্ষতবিক্ষত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি পুলিশের একজন সদস্য ছিলেন। তবে ২০২২ সালের দিকে তিনি চাকরিচ্যুত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার, রায়পুরা থানার ওসি এবং নরসিংদী পিবিআইয়ের সদস্যরা। তবে নিহত জুয়েলের বাবা নুরুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy