অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবেই মব সৃষ্টি করছে: রাশেদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পিতভাবেই ‘মব’ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।আজ বুধবার (২৫

2025-06-25T19:05:21+00:00
2025-06-25T19:05:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবেই মব সৃষ্টি করছে: রাশেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৭:০৫ পিএম   (ভিজিট : ৩১১)
X

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পিতভাবেই ‘মব’ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

আজ বুধবার (২৫ জুন) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

তিনি লেখেন, মব সৃষ্টি হওয়ায় নুরুল হুদাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ। মব সৃষ্টি না হলে কি নুরুল হুদাকে গ্রেপ্তার করত? না করত না।

রাশেদ লেখেন, মবের বিষয়ে আমি সবসময় বিপক্ষে মতামত দিয়েছি যে, গণঅভ্যুত্থানের পরে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় মব কখনোই কল্যাণ বয়ে আনবে না। কিন্তু সরকার কি নিজ থেকে আওয়ামী অপরাধীদের গ্রেপ্তার করছে? সরকার সবসময় সুশীল ভূমিকা রাখছে। এর অন্যতম কারণ উপদেষ্টা পরিষদের মধ্যেই রয়েছে আওয়ামী প্রেতাত্মা! তারা কখনোই আইনের শাসন প্রতিষ্ঠায় মনোযোগী না। এর পিছনে তাদের কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র রয়েছে কি না, সেটি নিয়ে সন্দেহ লাগে।

ফেসবুকে রাশেদ লেখেন, সরকার যদি নিজ থেকে আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করত, তবে দেশটাতে এই বিশৃঙ্খলা দেখতে হতো না। আর সে কারণেই জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশের অংশ হিসেবেই নুরুল হুদার ওপর মব তৈরি হচ্ছে। কিন্তু সরকার যদি নুরুল হুদাকে সময়মতো ধরত, তবে কি সেই মব তৈরি হতো? তাহলে মব সৃষ্টি কে করছে? সরকার পরিকল্পিতভাবেই এই মব সৃষ্টি করছে।

তিনি আরও লেখেন, কেন তারা শেখ পরিবারের কাউকে ধরলো না? কেন আওয়ামী লীগের ডামি এমপি, মন্ত্রীদের ধরছে না? কেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করছে না? কেন ১৪, ১৮, ২৪-এর নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত কমিশনার, ডিসি, এসপিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না? সরকারের এই দুর্বলতার কারণেই মব সৃষ্টি হচ্ছে। এই মবের দায় সম্পূর্ণ সরকারের।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy