বিদেশি অস্ত্রসহ গ্রেফতার চাকরিচ্যুত সেনাসদস্য

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

উখিয়ায় দেশি-বিদেশি অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদিসহ সেনাবাহিনীর চাকুরিচ্যুত এক সদস্যকে আটক করেছে পুলিশ।তিনি নাইক্ষ্যংছড়ি সীমান্তে ডাকাত সর্দার শাহীনের

2025-06-25T19:27:08+00:00
2025-06-25T19:27:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদেশি অস্ত্রসহ গ্রেফতার চাকরিচ্যুত সেনাসদস্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৭:২৭ পিএম   (ভিজিট : ৩২১)
X

উখিয়ায় দেশি-বিদেশি অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদিসহ সেনাবাহিনীর চাকুরিচ্যুত এক সদস্যকে আটক করেছে পুলিশ। 

তিনি নাইক্ষ্যংছড়ি সীমান্তে ডাকাত সর্দার শাহীনের সহযোগী বলে দাবি পুলিশের। তার বিরুদ্ধে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে যোগাযোগেরও অভিযোগ রয়েছে বলছেন পুলিশের সংশ্লিষ্টরা।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন এসব তথ্য নিশ্চিত করে। এর আগে গত সোমবার মধ্যরাতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধুঘোনা এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারর মো. আশিক মিয়া (২৭) একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে। তিনি সেনাবাহিনীর সিপাহী পদ থেকে চাকুরিচ্যুত সদস্য।

উখিয়া থানার ওসি আরিফ হোছাইন বলেন, মধ্যরাতে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মধুঘোনা এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে কতিপয় লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশে সশস্ত্র অবস্থায় অবস্থান করার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথদল সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেলে। এতে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

তিনি বলেন, পরে বসত ঘরটি তল্লাশী চালিয়ে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল, একটি দেশিয় তৈরী বন্দুক, একটি পিস্তলের গুলি, সেনাবাহিনী সদস্যের একটি হেলমেট, আনসার বাহিনী সদস্যের একটি হেড প্রিক্যাপ, একটি লোহার শিকল, সেনা সদস্যের সমর বিদ্যা দ্বিতীয়পত্রের একটি বই ও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, আটক আশিক মিয়া চাকুরিচ্যুত সেনা সদস্য। তিনি নাইক্ষ্যংছড়ি সীমান্তের আলোচিত ডাকাত সর্দার শাহীনের গানম্যান হিসেবে সক্রিয় সহযোগী। তার বিরুদ্ধে সীমান্ত দিয়ে আরাকান আর্মির কাছে খাদ্য ও অন্যান্য রসদ সরবরাহের অভিযোগ রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy