সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ বুলেটিনের সাংবাদিককে কুপিয়ে জখম

বরিশাল ব্যুরো

সারাবাংলা

নলছিটিতে খান মাইনউদ্দিন (৩৫) নামের এক সাংবাদিককে ঘর থেকে বের করে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায়

2025-06-25T20:23:20+00:00
2025-06-25T20:23:20+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ বুলেটিনের সাংবাদিককে কুপিয়ে জখম
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৮:২৩ পিএম   (ভিজিট : ৮৭৭)
X

নলছিটিতে খান মাইনউদ্দিন (৩৫) নামের এক সাংবাদিককে ঘর থেকে বের করে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মাইনউদ্দিনের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে আহত করে হামলাকারীরা। 

আহত সাংবাদিকের ভাগনে সাকিল খান আজ বুধবার বলেন, ‘মামার মাথায় কোপ দিয়েছে, হাত ভেঙে দিয়েছে। আজ বুধবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মামা ততটা কথা বলতে পারেন না, ডাক দিলে মাথায় নাড়ান।’ 

তিনি আরও জানান এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খান মাইনউদ্দিন দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল প্রতিনিধি। তাঁর (মাইনউদ্দিন) কয়েকজন সহকর্মীর দাবি, সম্প্রতি নলছিটিতে কালভার্ট নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিক মাইনউদ্দিনের ওপর একটি মহল চরম ক্ষুব্ধ ছিল। ধারণা করা হচ্ছে, ওই মহল এই হামলা চালিয়েছে। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, গভীর রাতে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy