নীলফামারীতে অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

দিনব্যাপী নানা কর্মসুচিতে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

2025-06-26T19:51:39+00:00
2025-06-26T19:51:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৭:৫১ পিএম   (ভিজিট : ২৪৮)
X

দিনব্যাপী নানা কর্মসুচিতে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে মানববন্ধন, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসুচির আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে মানববন্ধন কর্মসুচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতিউর রহমান খান, বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের নায়েক সুবেদার রহমুতুল্লাহ কবির, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক জবা ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কাউটার মারুফ খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। সবার আগে পরিবার থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে। কারণ পরিবারই সকল প্রতিষ্ঠানের উৎস।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থা অত্যন্ত কঠোর। যেখানে মাদক সেখানেই ব্যবস্থা। জেলা প্রশাসনের দু’জন ম্যাজিস্টেট সবসময় প্রস্তুত থাকেন মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
আলোচনা সভার আগে বনার্ঢ্য এক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খান জানান, কর্মসুচিতে মাদক বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড বহন করা হয় এবং রচনা ও চিত্রাংকণ প্রতিযোগীতায় বিজয়ী ১৫জনকে সনদপত্র, ক্রেস্ট প্রদান করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy