নড়াইলে বজ্রপাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের সদর উপজেলার চাঁদপুর গ্রামে বজ্রপাতে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম জাবেদ বিশ্বাস মিঠুল (২০)।আজ

2025-06-26T19:54:24+00:00
2025-06-26T19:54:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে বজ্রপাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৭:৫৪ পিএম   (ভিজিট : ১২৩)
X

নড়াইলের সদর উপজেলার চাঁদপুর গ্রামে বজ্রপাতে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম জাবেদ বিশ্বাস মিঠুল (২০)। 

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়া পৃথক বজ্রপাতে দুই নারীসহ ৩ জন আহত হয়েছেন। নিহত মিঠুর বিশ্বাস চাঁদপুর গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে। সে স্থানীয় জুড়ালিয়া মাদরাসার আলিম বিভাগের ১ম বর্ষের ছাত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে মিঠুল বিশ্বাস ও তার বাবা আমিনুর বিশ্বাস তাদের বাড়ির পাশে জমিতে আগাছা পরিষ্কার করতে যায়। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে মিঠুল গুরুতর আহত হয় এবং তার বাবা আমিনুর জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদেরকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মিঠুল কে মৃত ঘোষণা করেন।
 
এ দিকে একই দিনে পৃথকস্থানে বজ্রপাতে আহত হয়ে আরো দু’জন নারী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আহতরা হলেন-চাঁদপুর গ্রামের লাভলী বেগম (৩৮) ও নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার লিলি বেগম (৬০)।
 
নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, মিঠুল নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বজ্রপাতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। এছাড়া বাকী আহতরা আশঙ্কামুক্ত রয়েছেন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম দুপুরে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy