টঙ্গীতে সন্ত্রাসী হামলায় যুবক আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গীতে অর্পন (২১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে টঙ্গীবাজার এলাকার যুবরাজ গ্রুপের বিরুদ্ধে। বুধবার রাতে

2025-06-26T20:00:37+00:00
2025-06-26T20:00:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে সন্ত্রাসী হামলায় যুবক আহত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:০০ পিএম   (ভিজিট : ১৪১)
X

টঙ্গীতে অর্পন (২১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে টঙ্গীবাজার এলাকার যুবরাজ গ্রুপের বিরুদ্ধে। বুধবার রাতে স্থানীয় গরুহাটা এলাকায় এই ঘটনা ঘটে। 

এসময় তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এই ঘটনায় টঙ্গী পূর্ব থানায় চারজনকে অভিযুক্ত করে ও অজ্ঞাতনামা ৮/১০ জনের নামে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী যুবক। 

আহত অর্পন মধ্য আরিচপুর তিন তলা মসজিদ এলাকার আলমগীর হোসেনের ছেলে। 

অভিযোগ সুত্রে জানা যায়, বুধবার রাতে টঙ্গীবাজার গরুহাটা এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল যুবক অর্পণ ধাক্কা দেয় যুবরাজ। পরে তার কাছে ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় যুবরাজ ও তার দলবল মিলে অর্পনকে এলোপাতাড়ি মারধর করে। 

একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা। এতে তার হাতের বেশকিছু অংশ কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযুক্ত যুবরাজ তার সাঙ্গপাঙ্গ নিয়ে টঙ্গী বাজার নদীর পার এলাকায় আড্ডা দেওয়ার নামে সাধারণ পথচারী ও স্কুল ফেরত ছাত্রীদের উত্যক্ত করেন। তাদের সাথে আড্ডা দেওয়া বেশ কয়েকজন আব্দুল্লাহপুর, টঙ্গী বাজার, গরুহাটা এলাকায় ছিনতাই, ফিটিংবাজীতে জড়িত। সন্ধ্যার পর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এলাকার ভিতর আতঙ্ক সৃষ্টি করে সে। কেউ প্রতিবাদ করলে তাদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। 

এ বিষয়ে অভিযুক্ত যুবরাজ পাল্টা অভিযোগ করে বলেন, তারা আমার উপর হামলা চালিয়ে আমার ব্যবসার নগদ অর্থ ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় আমি র‍্যাব এর কাছে লিখিত অভিযোগ করেছি।

টঙ্গি পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy