ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টাইলস মিস্ত্রীর মৃত্যু

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিরা (৩২) নামের এক টাইলস মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৬ জুন) সকাল

2025-06-26T20:03:51+00:00
2025-06-26T20:03:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টাইলস মিস্ত্রীর মৃত্যু
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:০৩ পিএম   (ভিজিট : ৩৮৩)
X

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিরা (৩২) নামের এক টাইলস মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিরা উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের টিটি পাড়ার বাসিন্দা। তিনি মৃত ধরিউদ্দিনের ছেলে এবং পেশায় একজন টাইলস মিস্ত্রী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হিরা সকালে একটি বাড়িতে টাইলসের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এক স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. খোরশেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy