অ্যাম্বুলেন্সে ডাকাতির সময় স্বর্ণালংকারের খোঁজে মরদেহে তল্লাশি!

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

লাশবাহী অ্যাম্বুলেন্সে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২৫ জুন) দিনগত রাত ২টার দিকেকুষ্টিয়ার মিরপুরউপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা-দুর্গাপুর

2025-06-26T20:56:33+00:00
2025-06-26T20:56:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অ্যাম্বুলেন্সে ডাকাতির সময় স্বর্ণালংকারের খোঁজে মরদেহে তল্লাশি!
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:৫৬ পিএম   (ভিজিট : ২৫৫)
X

লাশবাহী অ্যাম্বুলেন্সে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২৫ জুন) দিনগত রাত ২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা-দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। স্বর্ণালংকারের খোঁজে মরদেহও তল্লাশি চালিয়েছে ডাকাত দলটি। এ খবরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, উপজেলার পোড়াদহ ইউনিয়নের সুধিরাজপুর গ্রামের নিয়ামত আলীর স্ত্রী আয়েশা খাতুন (৫০) নামে এক নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতে নিহতের পরিবারের লোকজন ও স্বজনরা তার মরদেহ লাশবাহী অ্যাম্বুলেন্সযোগে বাড়ির উদ্দেশ্যে নিয়ে ফিরছিলেন। 

এসময় অ্যাম্বুলেন্সটি ছাতিয়ান ইউনিয়নের কালিতলা-দুর্গাপুর সড়কের মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছালে পথে ডাকাত দলের কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি। অস্ত্রের মুখে মারধরের পাশাপাশি চালক ও নিহতের স্বজনদের কাছ থেকে টাকা ও এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। 

জেলার মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, চার সদস্যের ডাকাতদল লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে ডাকাতি করার খবর তিনি শুনেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভুক্তভোগীরা জানান, মৃত নারীর কান ও গলায় স্বর্ণালংকার আছে কিনা তাও তল্লাশি করে ডাকাত দলের সদস্যরা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy