বগুড়ায় হিরো আলমের আত্মহত্যার চেষ্টা

বগুড়া প্রতিনিধি

বিনোদন

ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আলোচিত কনটেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম ওরফে হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার

2025-06-27T13:50:24+00:00
2025-06-27T13:50:24+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বগুড়ায় হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১:৫০ পিএম   (ভিজিট : ৫২২)
X

ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আলোচিত কনটেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম ওরফে হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগর। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর হিরো আলম এখন শঙ্কামুক্ত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহর থেকে যমুনা নদীর তীরবর্তী ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে বন্ধুর বাড়িতে বেড়াতে যান হিরো আলম। রাতভর সেখানে রিয়া মনি নামক এক নারীকে ঘিরে দুই বন্ধুর মধ্যে দীর্ঘ আলোচনা চলে। একপর্যায়ে রাত শেষে তারা আলাদা বিছানায় ঘুমিয়ে পড়েন।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে হিরো আলমকে ঘুম থেকে ডেকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার বন্ধু। তখনই তিনি হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখেন এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক।

তিনি বলেন, “রোগী প্রাথমিকভাবে ঘুমের ওষুধ সেবনে অচেতন হয়ে পড়েছিলেন। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি, বর্তমানে সে শঙ্কামুক্ত।”

হিরো আলমের বন্ধু জাহিদ হাসান সাগর বলেন, দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হিরো আলম রাতে আমার বাড়িতে বেড়াতে এসে রিয়া মনিকে নিয়ে অনেক হতাশার কথা বলেন। হিরো আলম জানান, যেখানে যান সেখানে লোকজন তাকে বিরক্ত করেন। নানান প্রশ্ন করেন।
 
তিনি আরও বলেন, একটু নিরিবিলি সময় কাটানোর জন্য আমার বাড়িতে এসেছেন। আমার ধারণা রিয়া মনিকে না পাওয়ার হতাশা থেকেই সে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy