ভূঞাপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে

2025-06-27T18:50:23+00:00
2025-06-27T18:50:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৬:৫০ পিএম   (ভিজিট : ৩৫৩)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিকরাইল ইউনিয়নের উদ্যোগে কোনাবাড়ী দাখিল মাদ্রাসা মাঠে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলার নায়েবে আমির আহসান হাবীব মাসুদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারি ও টাঙ্গাইল-২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির, জেলা কর্ম পরিষদের সদস্য ড. আতাউর রহমান ও মাওলানা আব্দুস সালাম, উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, কার্যকরী সদস্য রবিউল ইসলাম, নিকরাইল ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী শফিউল ইসলাম বাবুল, কোনাবাড়ী ওয়ার্ড জামায়াতের আমির ড. ইদ্রিস আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে ইসলামী আদর্শ ভিত্তিক সমাজ গঠনে কর্মীদেরকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে জনমানুষের কাছে ইসলামী দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা। এছাড়াও ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে সংসদ সদস্য পর্যন্ত প্রার্থী দেওয়া হবে বলে জানান তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy