জামিনে থাকা আ. লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি কর্মীরা

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

জামিনে থাকা আওয়ামী লীগের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।গত রাতে রাজশাহী নগরীর সাহেববাজার বড় মসজিদসংলগ্ন একটি

2025-06-28T16:56:31+00:00
2025-06-28T16:56:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামিনে থাকা আ. লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি কর্মীরা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৪:৫৬ পিএম   (ভিজিট : ২৭৯)
X

জামিনে থাকা আওয়ামী লীগের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। 

গত রাতে রাজশাহী নগরীর সাহেববাজার বড় মসজিদসংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে এনে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই আওয়ামী লীগ নেতার নাম মাইনুল ইসলাম স্বপন (৫৫)। তিনি রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। 

ছাত্রজনতার ওপর হামলার অভিযোগে তানোর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি মাইনুল। এ মামলায় তিনি জামিনে থাকলেও তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

হোটেল থেকে বের করার সময় বিএনপির নেতাকর্মীরা তাকে নানা জেরা করতে থাকেন। এ সময় মাইনুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা আছে। এ মামলায় তিনি আদালত থেকে জামিনে নিয়েছেন। শহরের কোনও থানায় তার নামে মামলা নেই।’

তবুও বিএনপি নেতাকর্মীরা তাকে ধরে বোয়ালিয়া থানায় সোপর্দ করেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, ‘মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় কোনও মামলা ছিল না। তাকে পুলিশে সোপর্দ করা হলে ছাত্র-আন্দোলনে হামলার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy