চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে জামায়াত নেতার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

ফটিকছড়ি উপজেলা থেকে নগরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। তার নাম

2025-06-28T17:01:38+00:00
2025-06-28T17:01:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে জামায়াত নেতার মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৫:০১ পিএম   (ভিজিট : ১৯৩)
X

ফটিকছড়ি উপজেলা থেকে নগরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। তার নাম জি এম ইলিয়াস (৬০)। 

শুক্রবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

জি এম ইলিয়াসের বাড়ি ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়াজালী গ্রামে। তবে তিনি সুয়াবিল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জি এম ইলিয়াসের ভাতিজা শহিদুল্লাহ তালুকদার। 

তিনি জানান, নগরের বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন জি এম ইলিয়াস। তার মেয়ে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছেন। ছেলে অষ্টম শ্রেণিতে পড়ছে। পেশায় তিনি ছিলেন মাদ্রাসা শিক্ষক ও ক্ষুদ্র ব্যবসায়ী।

শহিদুল্লাহ বলেন, গতকাল সন্ধ্যায় ফটিকছড়ির গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে নগরে ফিরছিলেন জি এম ইলিয়াস। নগরের আমানবাজার এলাকায় এলে একটি সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ তার সামনে পড়ে যায়। এটি অতিক্রম করতে গিয়ে পাশ দিয়ে আসা ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জি এম ইলিয়াসের মৃত্যু হয়েছে।

জি এম ইলিয়াস জামায়াতে ইসলামীর ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের সভাপতি ছিলেন বলে নিশ্চিত করেছেন দলটির নগরের চকবাজার ওয়ার্ডের সভাপতি সাইফুদ্দিন খালেদ। আজ শনিবার ফটিকছড়ির গ্রামের বাড়িতে ইলিয়াসের লাশ দাফন করা হবে বলে জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy