পুলিশের কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদীয়া গ্রামে পুলিশ উপপরিদর্শক (এস আই) রামপ্রসাদ সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।বিকেলে এ ঘটনায়

2025-06-28T18:29:26+00:00
2025-06-28T18:29:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পুলিশের কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ ডাকাতি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৬:২৯ পিএম   (ভিজিট : ৪৮৬)
X

বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদীয়া গ্রামে পুলিশ উপপরিদর্শক (এস আই) রামপ্রসাদ সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বিকেলে এ ঘটনায় বালিকান্দি থানায় মামলা দায়ের করেছেন রামপ্রসাদ সরকারের বাবা। এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে রামপ্রসাদ সরকারের পৈত্রিক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

বাড়িতে রামপ্রসাদের বাবা ও মা ছিলেন। তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

রামপ্রসাদ সরকারের মা মিনা রানী সরকার জানান, রাত ১টার দিকে ১০ থেকে ১২ জন ডাকাত দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

ডাকাতির খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদীয়া গ্রামে পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে। পুলিশ সদস্যের বাবা বাদী হয়ে থানায় বিকেলে একটি মামলা দায়ের করেছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy