টঙ্গীতে ডোবায় পরে দুই কিশোরের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে ডোবা থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।শনিবার দুপুরে টঙ্গীর এরশাদনগর

2025-06-28T18:36:05+00:00
2025-06-28T18:36:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ডোবায় পরে দুই কিশোরের মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৬:৩৬ পিএম   (ভিজিট : ২৬৬)
X

গাজীপুরের টঙ্গীতে ডোবা থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। 

শনিবার দুপুরে টঙ্গীর এরশাদনগর গোদারাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এসময় আরো একজন শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। এঘটনায় এরশাদনগর জুড়ে শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলেন, টঙ্গীর এরশাদনগর এলাকার মফিজ মিয়ার ছেলে আবু রায়হান (১২) ও একই এলাকার তোফায়েলের ছেলে ওসমান গনী(১১)। এঘটনায় আহত উপর কিশোরীর নাম পরিচয় পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে এরশাদনগর গোদারাঘাট এলাকায় বিলের মাঝে ফুটবল খেলছিল কিছু কিশোর। খেলা চলাকালীন সময় ফুটবলটি ডোবায় পরে গেলে তা আনতে যায় কিশোর আবু রায়হান ও ওসমান গনি। এসময় তারা ডোবার পানিতে তলিয়ে গেলে অপর এক কিশোর তাদের উদ্ধার করতে যায়। একপর্যায়ে সে ও তলিয়ে গেলে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করলে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়। 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy