চট্টগ্রামে যুবলীগ নেতাকে পুলিশে দিল কথিত জনতা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজুকে ধরে পুলিশে দিয়েছে একদল ব্যক্তি।আরজু

2025-06-28T18:56:35+00:00
2025-06-28T18:56:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে যুবলীগ নেতাকে পুলিশে দিল কথিত জনতা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৬:৫৬ পিএম   (ভিজিট : ২৭৪)
X

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজুকে ধরে পুলিশে দিয়েছে একদল ব্যক্তি।

আরজু রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা। তিনি ১৫ বছরেরও বেশি সময় ধরে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, সর্বশেষ চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন।

গত বছরের ৫ আগস্টের পর আরজু সিকদারের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানা ও আদালতে একাধিক মামলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

সর্বশেষ পারুয়া ইউনিয়ন যুবলীগের সম্মেলনে তার একটি বক্তব্য ব্যাপক সমালোচিত হয়। তার গ্রেপ্তারের খবরে এলাকায় বিএনপি নেতা-কর্মীদের বক্তব্যটি ফেসবুকে শেয়ার করতে দেখা গেছে।

পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, শুক্রবার রাত ৩টার দিকে আরজুকে স্থানীয় লোকজন আটকে পুলিশের খবর দেয়। এসময় পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

“২০১৮ সালে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলার ঘটনায় পাহাড়তলী থানার একটি মামলার আসামি আরজু। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, আরজু সিকদারকে আটকের পর পাহাড়তলী থানা–পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। রাঙ্গুনিয়া মডেল থানায় একটি মামলা তদন্তে রয়েছে। তার ব্যাপারে সংশ্লিষ্ট থানা-পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy