ডিমলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, সেবা পেল অসহায় রোগীরা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডিমলায় ডিসিআই ও আরএসসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) ডিমলা বিএমআই কলেজ

2025-06-28T20:24:46+00:00
2025-06-28T20:24:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, সেবা পেল অসহায় রোগীরা
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৮:২৪ পিএম   (ভিজিট : ৯১)
X

নীলফামারীর ডিমলায় ডিসিআই ও আরএসসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) ডিমলা বিএমআই কলেজ মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকালে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। 

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “চোখ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। অত্র অঞ্চলের সুবিধাবঞ্চিত একটি মানুষও যেন চোখের বিনা চিকিৎসায় কষ্ট না পায়, সেজন্যই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখন থেকে প্রতিটি মানুষই যেন চোখের যথাযথ চিকিৎসা সেবা পায়, সে লক্ষ্যে আমি কাজ করে যাবো এটাই আমার অঙ্গীকার।”

চিকিৎসা প্রদান করেন মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুর। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সহসভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম সহ জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, উক্ত ক্যাম্প থেকে রোগীদেরকে চশমা, ওষুধ সরবরাহ করা হয়। ছানি রোগীদের বিশেষভাবে অপারেশন করানো হবে বলে জানান।

অপর দিকে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ হলরুমে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের দীর্ঘ ১৮ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন, কারামুক্তি ও নির্বাচনীয় এলাকায় আগমন উপলক্ষে উপজেলা পেশাজীবি পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy