কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক ব্যবসা সংক্রান্ত পুরোনো বিরোধের জেরে মহন আলী (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা

2025-06-28T20:26:39+00:00
2025-06-28T20:26:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৮:২৬ পিএম   (ভিজিট : ১৮৪)
X

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক ব্যবসা সংক্রান্ত পুরোনো বিরোধের জেরে মহন আলী (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। 

এ ঘটনায় হৃদয় (২৫) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি গ্রামের ঠোঁটারপাড়া মাঠে এ হামলার ঘটনা ঘটে। নিহত মহন আলী উপজেলার জামালপুর গ্রামের মৃত মদন আলীর ছেলে ও আহত হৃদয় একই গ্রামের মৃত মসুর আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঠোঁটারপাড়া ও জামালপুরের কয়েকজন মাদক কারবারির সঙ্গে মহন ও হৃদয়ের মাদক ব্যবসা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন মহন ও হৃদয় তাদের জনি নামের এক বন্ধুর অসুস্থ দাদাকে দেখতে ঠোঁটারপাড়ায় যান। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে মহন ও হৃদয়ের ওপর প্রতিপক্ষের লোকজন ঠোঁটারপাড়া মাঠে গুলি ছোঁড়ে। 

গুলির শব্দ শুনে জনি পালিয়ে গেলেও মহন ও হৃদয় তাদের হাতে ধরা পড়েন। পরে তাদের কুপিয়ে আহত করা হয়। পরে টহলরত বিজিবির একটি দল তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মহন আলীর মৃত্যু হয়।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, মাদক ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে পুরোনো বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। মহন মারা গেছেন, হৃদয় হাসপাতালে ভর্তি আছে। 

বিজিবির মহিষকুণ্ডি ক্যাম্পের নায়েক সুবেদার শওকত আলী বলেন, আমাদের টহল দল আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy