টঙ্গীতে বিএনপির দুই গ্রুপের ককটেল বিস্ফোরণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।শনিবার দুপুর

2025-06-28T20:41:37+00:00
2025-06-28T20:41:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে বিএনপির দুই গ্রুপের ককটেল বিস্ফোরণ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৮:৪১ পিএম   (ভিজিট : ২৪৮)
X

গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শনিবার দুপুর বারোটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড নামে একটি পোশাক কারখানার সামনে এই ঘটনা ঘটে। এসময় অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণ হয়। 

জানা যায়, দীর্ঘদিন যাবৎ স্যাটার্ন টেক্সটাইলের বর্জিত মালামালের ব্যাবসাকে কেন্দ্র করে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হালিম মোল্লার সাথে স্থানীয় বিএনপি নেতা কাজী হুমায়ুন কবিরের বিরোধ চলে আসছিল। সম্প্রতি চুক্তি অনুযায়ী মালামাল ডেলিভারি করতে গেলে কাজী হুমায়ুনের লোকজনের উপরে হামলা চালায় স্বেচ্ছাসেবক দল নেতার অনুসারীরা। এই ঘটনায় টঙ্গি পূর্ব ও পশ্চিম থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়। তারই ধারাবাহিকতা শনিবার দুপুরে কারখানাটির সামনে মহাসড়কে শোডাউন করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তাদের অবস্থানের খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী জড়ো হলে দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল ছুড়াছুড়ি হয়। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে। সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় মহা সড়কের যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হালিম মোল্লার চাচাতো ভাই পরিচয়দানকারী আবু সাইদের নেতৃত্বে একদল নেতাকর্মী গাজীপুরা থেকে কারখানার দিকে অগ্রসর হয়। এসময় তাদের প্রতিপক্ষ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে ঘটনাস্থলে আনুমানিক ১০/১২ টি ককটেল সাদৃশ্য বস্তুুর বিস্ফোরণ ঘটায় তারা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর হাবীবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি মহাসড়কের বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের চিহ্ন ছিল। কিছু আলামত পাওয়া গেছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy