প্রেস সচিব শফিকুল আলম খুলনায় অবরুদ্ধ

খুলনা প্রতিনিধি

জাতীয়

কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন

2025-06-28T20:54:08+00:00
2025-06-28T20:54:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রেস সচিব শফিকুল আলম খুলনায় অবরুদ্ধ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৮:৫৪ পিএম   (ভিজিট : ৩৭৪)
X

কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারীরা। 

আজ শনিবার (২৮ জুন) বিকেলে প্রেস সচিব সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে খুলনা প্রেসক্লাবে এলে এ ঘটনার সূত্রপাত হয়।

জানা গেছে, প্রেস সচিবের আগমনের খবর পেয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে প্রেসক্লাবে অবরুদ্ধ হয়ে পড়েন প্রেস সচিব। এ সময় আন্দোলনকারীরা কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রেস সচিবকে সেখান থেকে বের হতে না দেওয়ার ঘোষণা দেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রেস সচিব প্রেসক্লাবে অবরুদ্ধ ছিলেন।

গণমাধ্যম কর্মী মোস্তফা জামাল বলেন, প্রেস সচিব জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনার সাংবাদিকদের মতবিনিময় সভা শেষে বিকেল ৫টার দিকে খুলনা প্রেসক্লাব পরিদর্শনে করতে আসেন। এ সময় ছাত্র-জনতার আন্দোলনের একটি অংশ প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেয়। ফলে ক্লাব থেকে কেউই বের হতে পারেননি। 

তিনি আরও বলেন, এ অবস্থায় প্রেস সচিবও অবরুদ্ধ হন। আন্দোলনকারীরা একপর্যায়ে বলতে থাকেন কেএমপি কমিশনারের পদত্যাগ নিয়ে ঘোষণা না দিলে প্রেস সচিবও বের হতে পারবেন না।  





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy