গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণে অভিযুক্তকে পিটিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি

সারাবাংলা

গোবিন্দগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে

2025-06-29T16:41:11+00:00
2025-06-29T16:41:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণে অভিযুক্তকে পিটিয়ে হত্যা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৪:৪১ পিএম   (ভিজিট : ২৩৫)
X

গোবিন্দগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ রোববার (২৯ জুন) দুপুরে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। 

এর আগে গতকাল শনিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে গণপিটুনির ঘটনা ঘটে। ৫০ বছর বয়সী ওই অভিযুক্তের নাম হাবিল মিয়া। নিহত হাবিল মিয়া একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত হাবিল মিয়া শুক্রবার বিকেলে প্রতিবেশী ওই শিশুকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে যৌন নিপীড়নের পর পালিয়ে যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই সঙ্গে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন নির্যাতিতা শিশুটির বাবা।
গণপিটুনিতে নিহত ধর্ষক

গণপিটুনিতে নিহত ধর্ষক

গতকাল শনিবার রাতে গ্রামবাসীরা হাবিলকে এলাকায় দেখতে পেয়ে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হন হাবিল। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়দের ধারণা গণপিটুনিতে ঘটনাস্থলেই প্রাণ গেছে হাবিলের।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গণপিটুনির ঘটনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মারধরে নিহত হওয়ার ঘটনায় আজ সকালে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে। নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে হত্যার অভিযোগে মামলাটি করেন। এতে সাত থেকে আটজনকে আসামি করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy