সাভারে সন্ত্রাসীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

সন্ত্রাসীর ছুরিকাঘাতে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে সাভারের এনাম মেডিকেল

2025-06-29T17:00:00+00:00
2025-06-29T21:32:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাভারে সন্ত্রাসীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৫:০০ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৫ ৯:৩২ পিএম  (ভিজিট : ১৭৮)
X

সন্ত্রাসীর ছুরিকাঘাতে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

নিহত রুহুল আমিন সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লার টুকু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে সাভার পৌর এলাকার কামাল গার্মেন্টসের কাঠপট্টিতে পূর্ব শত্রুতার জোরে ধরে শামীম নামে এক যুবক রুহুলকে ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তার মৃত্যু হয়। 

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার ওই যুবককে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। সেই ঘটনায় গত রাতেই একটি মামলা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy