কালিহাতী পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ১৬ কোটি ৬২ লাখ ৭০ হাজার ১৬৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা

2025-06-29T20:09:28+00:00
2025-06-29T20:09:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালিহাতী পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৮:০৯ পিএম   (ভিজিট : ১৬৪)
X

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার  ২০২৫-২০২৬ অর্থ বছরের ১৬ কোটি ৬২ লাখ ৭০ হাজার ১৬৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

এ বাজেটে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৬ লাখ ৭০ হাজার ১৬৯ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। এ বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ২৫ লাখ ৭০ হাজার ১৬৯ টাকা এবং উন্নয়ন বাজেট (আয় ব্যয়) ১৩ কোটি ৫৬ লাখ টাকা।

রোববার (২৯ জুন) কালিহাতী পৌরসভা কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মোঃ খায়রুল ইসলাম।

পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে বাজেট সভায় উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ আলী, পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর, পৌরসভার প্রকৌশলী মোশারফ হোসেন ও পৌরসভার হিসাব রক্ষক মোঃ ছানোয়ার হোসেন সহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক, ব্যাবসায়ীক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সকলের সার্বিক সুপরামর্শ ও সংশোধনমূলক প্রস্তাবনা গ্রহণপূর্বক সর্বসম্মতিক্রমে এ বাজেট অনুমোদন হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy