ভূঞাপুরে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধের মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ঘাস কাটতে গিয়ে সেচপাম্পের কভারবিহীন বিদ্যুৎ লাইনের তার শরীরে পেঁচিয়ে আব্দুস সবুর আলী (৫৫) নামে এক

2025-06-29T20:14:53+00:00
2025-06-29T20:14:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধের মৃত্যু
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৮:১৪ পিএম   (ভিজিট : ২৭৪)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে ঘাস কাটতে গিয়ে সেচপাম্পের কভারবিহীন বিদ্যুৎ লাইনের তার শরীরে পেঁচিয়ে আব্দুস সবুর আলী (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ জুন) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামে এ ঘটনা ঘটে। সবুর আলী ওই গ্রামের চরপাড়ার মৃত কানছু সুতারের ছেলে।

জানা যায়, সবুর আলী সকালে বাড়ির পাশের অদূরে ধানক্ষেতে ঘাস কাটতে যায়। পরে কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় তার স্বজনরা খুঁজতে পুকুর পাড়ে এসে দেখতে পায় সেচপাম্পের তার শরীরে পেঁচিয়ে পুকুর পাড়ের নিচে পড়ে আছেন তিনি। পরে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তার মরদেহ উদ্ধার করে।

সবুর আলীর ভাগ্নে বেলাল হোসেন জানান, জাকিরের সেচপাম্পের কভারবিহীন বিদ্যুত লাইনের তার হঠাৎ শরীরে পেঁচিয়ে মামা মারা যান। তিনি আরও বলেন, ধানের কাজ শেষ হয়ে গেলেও কেন সে এতদিন বিদ্যুৎ লাইন সচল করে রেখেছিল?

এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy