টঙ্গীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গীতে মুকাদ্দাস হোসাইন(৩৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী স্টেশন

2025-06-29T20:19:54+00:00
2025-06-29T21:31:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৮:১৯ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৫ ৯:৩১ পিএম  (ভিজিট : ৪৯২)
X

টঙ্গীতে মুকাদ্দাস হোসাইন(৩৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকার আলামিন বেকারির পেছনে জনৈক মজিবুর রহমান সরকারের ছয়তলা ভবনের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত মুকাদ্দাস হোসাইন সিডিএল নামক একটি প্রতিষ্ঠানের সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন তিনি শরিয়তপুর জেলার ডামুড্যা থানার সিড্যা এলাকার মোফাজ্জল হোসাইনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার দুপুরে ডিউটিতে যাওয়ার কথা ছিল মুকাদ্দাসের। বিকেলে তার প্রতিবেশী শাহ মোহাম্মদ মাহাবুব মোরশেদ(৫৮) ডিউটি শেষে বাসায় ফিরে তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে বাড়িওয়ালা ও আশপাশের লোকজনকে জানায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।   





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy