ইজিবাইক ধাক্কা দেয়ায় প্রাইভেটকার থেকে বের হয়েই গুলি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের অদূরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অস্ত্রসহ সাব্বির হোসেন

2025-06-29T20:57:43+00:00
2025-06-29T21:37:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইজিবাইক ধাক্কা দেয়ায় প্রাইভেটকার থেকে বের হয়েই গুলি
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৮:৫৭ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৫ ৯:৩৭ পিএম  (ভিজিট : ৬৩৬)
X

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের অদূরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অস্ত্রসহ সাব্বির হোসেন দীপু (৩০) নামের একজনকে আটক করেছে উপস্থিত পুলিশ সদস্যরা। এসময় ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। 

আজ রোববার দুপুর ১টার দিকে সদর উপজেলার রামপাল কলেজ কেন্দ্রের অদূরে এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, দুপুরে পরীক্ষার শেষপর্যায় রামপাল কলেজের সামনে সড়কে একটি প্রাইভেটকারের সাথে একটি ইজিবাইকের ধাক্কা লাগে। এসময় প্রাইভেটকার আরোহী দীপুসহ দুজন গাড়ি থেকে বের হলে ইজিবাইক চালকের সাথে কথা কাটাকাটি হয়। 

হট্টগোল শুনে একপর্যায়ে কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যরা এগিয়ে গেলে অস্ত্র বের করে গুলি করে দেয় দীপু। তবে সাহসিকতার সাথে পুলিশ ও উপস্থিত ছাত্রজনতা তাকে আটক করে। এসময় ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য সামান্য আহত হয়। তাদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

গ্রেফতার দীপু টংগিবাড়ী উপজেলার বেতকা এলাকার আবুল কালামের ছেলে। তবে বর্তমানে সে নারায়গঞ্জের ফতুল্লা এলাকার বাসিন্দা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy