চোর সন্দেহে নির্মমভাবে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

কোনাবাড়িতে চুরির অপবাদ দিয়ে কারখানার অফিসে জানালার সঙ্গে রশি দিয়ে বেঁধে এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শ্রমিকে

2025-06-30T16:07:48+00:00
2025-06-30T16:07:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চোর সন্দেহে নির্মমভাবে যুবককে পিটিয়ে হত্যা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৪:০৭ পিএম   (ভিজিট : ২৯৪)
X

কোনাবাড়িতে চুরির অপবাদ দিয়ে কারখানার অফিসে জানালার সঙ্গে রশি দিয়ে বেঁধে এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শ্রমিকে বেঁধে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকে কারখানাটি অনির্দিষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গত শুক্রবার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত গ্রীনল্যান্ড লিমিটেড নামে একটি কারখানার ভেতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হলেও মারধরে জড়িত কারও নাম উল্লেখ করা হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে।

নিহত শ্রমিক মো. হৃদয় (১৯) টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শুকতার বাইদ গ্রামের আবুল কালামের ছেলে। তিনি গ্রীনল্যান্ড লিমিটেড কারখানায় মেকানিক্যাল মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

শ্রমিককে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার ১ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, শ্রমিক হৃদয়কে কারখানার ভেতরে একটি অফিস কক্ষে জানালার সঙ্গে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হাত-পা বেঁধে অচেতন অবস্থায় টেনেহিঁচড়ে বের করছে এবং মারধর করছে কয়েকজন। তার মুখ ও নাক দিয়ে রক্ত পড়ছে। 

তাকে নির্দয়ভাবে পেটানোর পরেও দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। তবে হৃদয় দাঁড়িয়ে থাকতে পারছে না। এমন দৃশ্য অনেকেই দেখছেন, কেউ কেউ হাসছে। কয়েকজনকে বলতে শোনা গেছে, অনেক পেটানো হয়েছে, তারপরও কিছুই হয়নি, মরে যায়নি।

নিহত হৃদয়ের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানায় শনিবার দিবাগত রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরে পুলিশ পরদিন অভিযান চালিয়ে হাসান মাহমুদ ওরফে মিঠুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। হাসান মাহমুদ ওই কারখানারই শ্রমিক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হৃদয় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার গ্রীনল্যান্ড লিমিটেড কারখানার মেকানিক্যাল মিস্ত্রি (অনকল) হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতোই গত ২৭ জুন সকালে কারখানায় যান। তবে ডিউটি শেষ করে বাসায় না ফেরায় নিহতের ভাই ও মা কারখানার দিকে যান। 

সেখানে গিয়ে দেখতে পান কারখানার শ্রমিকরা হত্যার ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা মরদেহের সন্ধান চাইলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আছে বলে জানানো হয়। পরে তারা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

মামলার বাদী লিটন মিয়া বলেন, গ্রীনল্যান্ড লিমিটেড কারখানার ভেতরে আমার ভাইকে প্রচণ্ড মারধর করে হত্যা করা হয়েছে। পরে এটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তার মরদেহ হাসপাতালে পাঠিয়ে দেয়৷ আমরা ভাই হত্যার বিচার চাই৷

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বলেন, ওই শ্রমিককে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy