চট্টগ্রামে শিক্ষককে খুঁটিতে বেঁধে মারধর

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

সাতকানিয়ায় এক শিক্ষককে খুঁটিতে বেঁধে মারধর করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর আবু বক্কর ও হানিফ নামে

2025-06-30T16:27:57+00:00
2025-06-30T16:27:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে শিক্ষককে খুঁটিতে বেঁধে মারধর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৪:২৭ পিএম   (ভিজিট : ৪৬৫)
X

সাতকানিয়ায় এক শিক্ষককে খুঁটিতে বেঁধে মারধর করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর আবু বক্কর ও হানিফ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার তাদের গ্রেপ্তার করা হয়। 

ভুক্তভোগী আবদুর রহমান সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বুচির পাড়ার বাসিন্দা। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

দীর্ঘদিন ধরে স্থানীয় আবু বক্কর পরিবারের সঙ্গে আবদুর রহমানদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বিরোধ চরম আকার ধারণ করলে শিক্ষক আবদুর রহমানকে স্থানীয় দোকানদার মো. হানিফ কৌশলে ডেকে নিয়ে যান দস্তিদার হাট বাজারে। সেখানে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাকে দোকানের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করেন।

ভিডিওতে দেখা যায়, আবদুর রহমান খুঁটিতে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছেন। আশপাশে বেশ কিছু লোক জড়ো হয়ে তাকে মারধর করছে। 

শিক্ষক আবদুর রহমানের অভিযোগ, তাকে জোর করে খালি স্ট্যাম্পে সই করাতে চাওয়া হয় এবং রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। তার চোখে আঘাত লেগেছে, যার ফলে তিনি এখন ভালোভাবে দেখতে পাচ্ছেন না।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ৬ জনের নাম উল্লেখ করে সাতকানিয়া থানায় মামলা রেকর্ড হয়েছে। এটির তদন্ত শুরু হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy