ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

সারাবাংলা

ঝিনাইদহ সদর উপজেলায় এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর তানভীর হোসেন ওরফে সোহেল মণ্ডল (৩১) নামে

2025-06-30T19:21:24+00:00
2025-06-30T19:21:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৭:২১ পিএম   (ভিজিট : ৩০৫)
X

ঝিনাইদহ সদর উপজেলায় এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর তানভীর হোসেন ওরফে সোহেল মণ্ডল (৩১) নামে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে রাত সাড়ে ৯টার দিকে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গত রাত ১টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় সোহেল মণ্ডলকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীর পরিবারসূত্রে জানা যায়, রবিবার দুপুরে ওই কিশোরী প্রতিবেশী সোহেল মণ্ডলের বাড়িতে যায়। সে সময় সোহেল তার শিশুসন্তানকে কোলে নেওয়ার কথা বলে ওই কিশোরীকে নিজের ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এরপর বাড়ি ফিরে আসলে সন্ধ্যায় কিশোরী অসুস্থ হয়ে পড়ে এবং মাকে বিষয়টি জানায়। এরপরই বিষয়টি জানাজানি হয়।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, তার মেয়ে লেখাপড়া করে না। বাড়িতেই বেশি সময় থাকে। মাঝেমধ্যে প্রতিবেশী সোহেলের বাড়িতে যায়, তার ছোট শিশুকে কোলে নেয়। রবিবারও তাদের বাড়িতে যায়। তখন সোহেল বাচ্চাকে কোলে নেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে এই পাশবিক নির্যাতন করে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, থানায় মামলার পর অভিযুক্ত আসামি সোহেল মণ্ডলকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy