মাদ্রাসার অধ্যক্ষকে পেটালেন যুবদল নেতা

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর চাটখিলে অ্যাডহক কমিটি গঠন নিয়ে মাদ্রাসার এক অধ্যক্ষকে মারধর করেছেন যুবদল নেতা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার

2025-06-30T19:27:55+00:00
2025-06-30T19:27:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদ্রাসার অধ্যক্ষকে পেটালেন যুবদল নেতা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৭:২৭ পিএম   (ভিজিট : ১৮৯)
X

নোয়াখালীর চাটখিলে অ্যাডহক কমিটি গঠন নিয়ে মাদ্রাসার এক অধ্যক্ষকে মারধর করেছেন যুবদল নেতা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তালতলা মহিলা আলিম মাদ্রাসার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার অধ্যক্ষ আশেকে এলাহী এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন। তবে মারধরের কথা অস্বীকার করেছেন চাটখিলের নোয়াখোলা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন।

ভুক্তভোগী অধ্যক্ষ আশেকে এলাহী জানিয়েছেন, বোর্ডের নির্দেশনা অনুযায়ী তিনি অবসরপ্রাপ্ত একজন সচিবের নাম প্রস্তাব করে একটি অ্যাডহক কমিটি জমা দিয়েছেন। ওই কমিটির বিরুদ্ধে স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। ইউএনওর নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজ সকালে অভিযোগ তদন্ত করতে মাদ্রাসায় যান। 

শিক্ষা কর্মকর্তা যখন তদন্ত করছিলেন, তখন যুবদল নেতা জসিম উদ্দিন ও তার লোকজন হট্টগোল করে তদন্ত বাধাগ্রস্ত করেন। তারপর শিক্ষা কর্মকর্তা তদন্ত শেষ করে মাদ্রাসা এলাকা ত্যাগ করেন। এ সময় জসিম উদ্দিন অধ্যক্ষের সঙ্গে মাদ্রাসার প্রধান ফটকের সামনে তর্কে জড়ান। একপর্যায়ে অধ্যক্ষকে মারধর করেন জসিম ও তার সঙ্গে থাকা লোকজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘অধ্যক্ষ তার সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার বর্ণনা দিয়েছেন। বিস্তারিত শুনে তাকে পুরো ঘটনা উল্লেখ করে একটি লিখিত অভিযোগ থানায় দিতে পরামর্শ দিয়েছি।’

অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা জসিম উদ্দিন জানান, অধ্যক্ষের গঠন করা প্রস্তাবিত অ্যাডহক কমিটির বিপক্ষে তারা ইউএনওর কাছে অভিযোগ দিয়েছিলেন। ওই অভিযোগের তদন্ত আজ হয়েছে। তবে অধ্যক্ষের সঙ্গে তার ঝামেলা হয়নি। অধ্যক্ষকে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি উদ্দেশ্যমূলকভাবে এসব প্রচার করছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy